নৌকা বিজয়ের লক্ষে ১৪ দলের সমন্বয় সভা অনুষ্ঠিত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে বিজয়ের লক্ষে ১৪ দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় বরিশাল ক্লাবের ক্যাফেটিরিয়ায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বরিশাল জেলা ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার ইউনুসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দি,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ,কার্যনিবার্হী সদস্য আনিসুর রহমান, গোলাম কবির রাব্বানী চিনু, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর সহ ১৪ দলীয় জোটের বিভিন্ন দলের জেলার নেতৃবৃন্দ।
এইচকেআর