আপনারা গুজবে কান দেবেন না: তাপস

জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, অনেকে গুজব ছড়ানোর চেষ্টা করবে, আপনারা গুজবে কান দেবেন না। মাঠে থাকবেন।
বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন। তাপস বলেন, নির্বাচিত হতে পারলে বরিশালে নাগরিক নিরাপত্তা, নারী, যুব ও শিশু -বান্ধব নগরী, নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী, টেকসই অবকাঠামো নির্মাণ, নগর পরিচালনায় স্বচ্ছতা, উন্নত নাগরিক সেবা এবং সকলের পরামর্শ গ্রহণ করে একটি আদর্শ উৎপাদন মুখী মেগা শহর গড়ে তুলবো।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভ‚ইয়া, জহিরুল ইসলাম জহির, মহানগর আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, এম রহমান পারভেজ, হান্নান, জেলা সদস্য সচিব এডভোকেট এম এ জলিল ও অ্যাডভোকেট বসির আহমেদ সবুজ এসময় উপস্থিত ছিলেন ।
এইচকেআর