ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • মানুষের জন্য কাজ করা একটি মহৎ কাজ : খোকন সেরনিয়াবাত

    মানুষের জন্য কাজ করা একটি মহৎ কাজ : খোকন সেরনিয়াবাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, নাগরিকদের নানা মৌলিক চাহিদা রয়েছে, তার কিছুই পুরণ করতে পারেনি বর্তমান মেয়র। 

    তাই প্রধানমন্ত্রী সেই অপুরণকে পুরণ করতে আমাকে এখানে পাঠিয়েছেন। মানুষের জন্য কাজ করা একটি মহৎ কাজ। আমি সর্বাত্তকভাবে চেষ্টা করবো নগরবাসীর প্রয়োজনে কাজ করার।

    বৃহস্পতিবার দুপুরে নগরীর হাটখোলা এমইপি গ্রুপের কারখানার শ্রমিকদের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খোকন সেরনিয়াবাত বলেন, আমার পূর্বপুরুষও জনতার লোক ছিলেন, আমিও হতে চাই। 

    নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠির জন্য কাজ করবো। এর জন্য ভোটের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই। নির্বাচিত হলে সকল সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। 

    কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন চাকলাদার, ডিজিএম অ্যাডভোকেট খান মাহিদ, সিনিয়র এজিএম আতাউর রহমান ও সিনিয়র ম্যানেজার কৃষ চন্দ্র সাহা এসময় উপস্থিত ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ