ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশালে বহিরাগতদের আনাগোনা বেড়েছে: রুপণ

    বরিশালে বহিরাগতদের আনাগোনা বেড়েছে: রুপণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচন কেন্দ্র করে ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে বহিরাগত অনেক লোকজন বেড়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী কামরুল আহসান রুপণ। 

    এসব বহিরাগতরা এখন থেকে ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করছেন, একই সাথে ভোটের দিন ভোটকেন্দ্রে বিশৃংখলা করতে পারে বলে আশঙ্কার কথাও জানান তিনি। নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করছি- তারা যেন, বহিরাগতদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখেন। বৃহস্পতিবার সকালে নগরীর কাঠপট্টি, লাইন রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন রুপণ। 


    স্বতন্ত্র এই প্রার্থী বলেন, নগরীর মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। একটু বৃষ্টি হলেই নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নির্বাচিত হলে নগরীর খালগুলো আবারো খনন করে পানিপ্রবাহ সচল রাখা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে জলাবদ্ধতা নিরসন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও বলেন তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ