ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশাল হাতপাখা প্রতীকের প্রার্থীর ১৭ দফা ইশতেহার ঘোষণা

    বরিশাল হাতপাখা প্রতীকের প্রার্থীর ১৭ দফা ইশতেহার ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থীর পর এবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

    বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর বান্দ রোডের একটি চাইনিজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তাঁর ১৭ দফা ইশতেহার নগরবাসীর উদ্দেশ্যে তুলে ধরেন।

    এসময় মেয়র প্রার্থী ফয়জুল করীম ১২ জুন অনুষ্ঠিতব্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হলে বরিশালকে একটি দুর্নীতি, সন্ত্রাস ও দূষণমুক্ত শান্তির নগরী হিসেবে সুপ্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিশ্রুতি দেন উন্নত নগর গড়ে তোলার।

    তাঁর নির্বাচন ইশতেহারে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছতা আনয়ন, জবাবদিহি নিশ্চিতকরণ, নগরবিশেষজ্ঞ কমিটি গঠন, নগর সরকার গঠনে কার্যকর উদ্যোগ, পানি সমস্যার সমাধান, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ, ওয়ার্ডভিত্তিক পরিকল্পনা ও মাতৃসদন প্রতিষ্ঠার ওপর।

    ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষিত ১৭ দফা ইশতেহারে রয়েছে, নগরীতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ভেজাল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ,  সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা, ভিক্ষুকদের অসহায়ত্ব দূরীকরণ, নিরাপদ বাসস্থান ও কর্মক্ষেত্র নিশ্চিত করা, হোল্ডিং ট্যাক্স ও সকল ধরনের লাইসেন্স ফি সহনশীল পর্যায়ে আনা, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সব ধরনের নাগরিক সেবা সহজ করা, স্বল্প খরচে বিল্ডিং প্ল্যান পাশ করা, উন্নত রাস্তা-ঘাট নির্মাণ, নদী ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ, শহর সবুজায়ন ও শোভা বর্ধন করতে বিশেষ প্রকল্প গ্রহণ, আধুনিক মানের ড্রেন নির্মাণ ও খাল খনন, জলাবদ্ধতা নিরসন, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক আধুনিক মানের পাবলিক টয়লেট নিমাণ, ভোলার গ্যাস বরিশালে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, প্রতিটি রাস্তায় সড়কবাতির ব্যবস্থা করা, আধুনিক ট্রাফিক সিগনাল বসানো, মোড়গুলোতে আইল্যান্ড ও ফুটওভার ব্রিজ নির্মাণ করার প্রতিশ্রুতি দেন হাতপাখার প্রার্থী।

    মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ইশতেহারে আরো উল্লেখ করেছেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সিটি করপোরেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল সার্ভিসের ব্যবস্থা করা, মসজিদ, মন্দির ও গির্জাভিত্তিক ধর্মীয় শিক্ষা চালু করা, বেকার জনশক্তির কর্মসংস্থানের লক্ষ্যে কম্পিউটার, আউটসোর্সিং ও বহুমুখী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা, ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ করা, প্রতিটি এলাকায় ঢাকনাসহ ডাস্টবিনের ব্যবস্থা করা, প্রতিদিন সূর্যোদয়ের পূর্বেই সকল ধরনের বর্জ্য নিরাপদ দূরত্বে নির্দিষ্ট স্থানে অপসারণ করা, নগরীর ধুলাবালি দূরীকরণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা।

    এসময় তি‌নি বরিশালকে মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার ও সিন্ডিকেটমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ক‌রে বলেন, প্রতিটি ওয়ার্ডে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সেমিনারের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা হবে, পায়ে চালিত রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ করা হবে।

    ব্যাটারি চালিত রিক্সা, ইজি-অটোবাইক এবং জ্বালানি তেল চালিত থ্রি-হুইলারের জন্য সিটি করপোরেশন থেকে বিশেষ অনুমতিপত্র দেয়া, নারী নির্যাতন ও যৌতুক প্রথা উচ্ছেদে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা, নারী অবমাননা ও ইভটিজিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মহানগরের প্রধান সড়কগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা, কমিউনিটি পুলিশ ও নৈশ প্রহরী নিয়োগ করে নগরবাসীর নিরাপত্তা জোরদার করা হবে।

    এছাড়া দেশীয় সংস্কৃতির ঐতিহ্য রক্ষা ও অপসংস্কৃতির আগ্রাসন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। সকল ধর্মের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

    সর্বপ‌রি তি‌নি তার ইশতেহারে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি ‘নগর বিশেষজ্ঞ কমিটি' গঠন এবং ওলামায়ে কেরাম, সাংবাদিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে পরামর্শ পরিষদ' গঠনের কথা বলেন মুফতি ফয়জুল করীম।

    ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের বিভান্ন প্রশ্নের উত্তর দেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী। এসময় তাঁর দলের বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ