বরিশাল হবে শান্তিময় শহর: খোকন সেরনিয়াবাত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, আপনাদের ভোট হচ্ছে আমানত আর আপনারা এই আমানতের খেয়ানত করবেন না। উন্নয়নের স্বার্থে আপনাদের এই মহামূল্যবান ভোট যোগ্য ব্যক্তিকে দেখে প্রদান করবেন। এখানে বিত্ত ভৈরব কামাতে আসিনি। আমি চাই বরিশালবাসী তাদের ন্যায্য দাবী থেকে যাতে আর বঞ্চিত না হয়।
বুধবার বিকাল ৪ টায় বরিশাল নগরীর বিসিক শিল্প নগরীতে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
খোকন সেরনিয়াবাত বলেন, বিগত দিনে এখানে যা হয়নি আমি নির্বাচিত হলে সকল কাজ করবো। বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অবঃ) হাফিজ মল্লিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করীম, আইনজীবী সমিতির হাউস কমিটির সভাপতি এ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন।
এইচকেআর