ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • চুরি করলে পালানোর পথ খুঁজে পাবেন না : তাপস 

    চুরি করলে পালানোর পথ খুঁজে পাবেন না : তাপস 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিসিসি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, ভোট চুরির আশংকা বেড়ে গেছে। সরকারের বিশেষ বাহিনী তৎপর রয়েছে কিভাবে ভোট ডাকাতি করা যায়। আমাদের কাছে খবর আছে নৌকার প্রার্থীর পক্ষে গোপন মিটিং করছেন। এসব তামাশা বন্ধ করুন ফলাফল ভালো হবে না। এবার ভোট ডাকাতি করে পার পাবেন না।

    বুধবার বিকেল সাড়ে ৫ টায় নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলি হাউজিং মসজিদ সংলগ্ন এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তাপস বলেন, সামনে পিছনে পুলিশ পাহারায় আজো নগরীতে ফ্ল্যাগ নিয়ে কে প্রবেশ করেছে কি কারণে প্রবেশ করেছে আমরা জানতে চাই। বরিশালবাসী জেগে উঠেছে কাউকে লুটপাট করতে আমরা দেবনা। খবর আছে। মনে রাখবেন আপনাদের পায়ের নীচে মাটি নেই। প্রয়োজনে কাফনের কাপড় পড়ে মাঠে থাকবো। আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনা। 

    তিনি বলেন, লুটপাটের দিন শেষ হয়ে গেছে। সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে। চুরি করলে পালানোর পথ খুঁজে পাবেন না। বরিশাল থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।  জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে বিজয় আমাদের হবে। 

    অধ্যাপক রুহুল আমিনের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভ‚ইয়া, অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, অধ্যাপক তাহমিনা আক্তার, রফিকুল ইসলাম গফুর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ