ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বিজয়ী হলে বেকারত্ব দূরীকরণে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে: ফয়জুল করীম 

    বিজয়ী হলে বেকারত্ব দূরীকরণে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে: ফয়জুল করীম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিসিসি নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বেকারত্ব আজ দেশের জন্য বড় এক বোঝা হয়ে দাঁড়িয়েছে। সারাদেশের সাথে আমাদের বরিশালও তার ব্যতিক্রম নয়। 

    আমি বিজয়ী হলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকার নারী-পুরুষদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। মঙ্গলবার বিকেলে নগরীর ২৬নং ওয়ার্ডের চরজাগুয়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

    মুফতী ফয়জুল করীম বলেন, একটি কুচক্রী মহল হাতপাখার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা দেখে গুজব ছড়িয়ে ভোটারদেরকে প্রতারিত করার পাঁয়তারা চালাচ্ছে। আমরা আইনীভাবে এর মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিয়েছি। তিনি প্রতারক ও কুচক্রী মহলের গুজব থেকে সতর্ক হয়ে নগরবাসীকে হাতপাখার পক্ষে রায় দেয়ার আহবান জানান।

    পরে মেয়র প্রার্থী মুফতী ফয়জুল করীম নগরীর ১৪ ও ১৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ