ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • প্রতিদ্বন্ধী প্রার্থীরা এখন চরম শংকিত: রুপণ

    প্রতিদ্বন্ধী প্রার্থীরা এখন চরম শংকিত: রুপণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী কামরুল আহসান রুপণ বলেছেন, সুষ্ঠু ভোট হলে জাতীয়তাবাদী আদর্শের সব ভোট টেবিল ঘড়ি প্রতীকেই পড়বে। এজন্য আমার প্রতিদ্বন্ধী প্রার্থীরা এখন চরম শংকিত । 

    মঙ্গলবার সকালে নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, সার্কিট হাউজ, কাকলীর মোড়, বিবির পুকুর, গীর্জামহল্লাসহ বেশ কিছু এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

    রুপণ  বলেন, বর্তমান সরকারের দুর্নীতি, দু:শাসন ও ক্ষমতার অপব্যবহারে দেশের সাধারণ মানুষ চরমভাবে অতিষ্ঠ। বিদ্যুতের লোডশেডিংয়ে দেশের মানুষ যখন ভয়াবহ বিপর্যয়ের মুখে, তখনও ক্ষমতাসীনরা তাদের ভুল স্বীকার না করে দম্ভ দেখাচ্ছে। বরিশালের মানুষ এবার মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে তাদের মনের ভেতর লুকিয়ে থাকা ক্ষোভের বহি:প্রকাশ ঘটাবে।

    এর আগে নগরীর পলাশপুরসহ বিভিন্ন এলাকায় মেয়রপ্রার্থী কামরুল আহসান রুপণের টেবিলঘড়ি প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন তাঁর সহধর্মীনি হুমায়রা মিরাজ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ