ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বর্ধিত এলাকাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: মুফতী ফয়জুল করীম 

    বর্ধিত এলাকাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: মুফতী ফয়জুল করীম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিসিসি নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন,  সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকার মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। 

    তাঁরা নির্ধারিত ট্যাক্স পরিশোধ করেও রাস্তাঘাট, বর্জ্য অব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থাপনার অভাবে জলাবদ্ধতা ও মশার উপদ্রব পোহাতে হচ্ছে। আমি বিজয়ী হলে বর্ধিত এলাকার সকল সমস্যা দূর করার চেষ্টা করবো।  সোমবার দুপুরে ১০নং ওয়ার্ড বরফকল ও কেডিসি এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

    মুফতী ফয়জুল করীম বলেন,  সিটি কর্পোরেশনের একজন মেয়রের অন্যতম কর্তব্য হলো নগরীর সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আমি বিজয়ী হলে সর্বস্তরের নাগরিকদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। 

    পরে মেয়র প্রার্থী মুফতী ফয়জুল করীম নগরীর পূর্ব বগুরা রোড, মুন্সী গ্যারেজ, কলেজ এভিনিউ, গ্যাস্টারবাইন ও  লালার দিঘীরপাড় এলাকায় গণসংযোগ করেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ