পরিবেশবান্ধব মডেল সিটি হবে বরিশাল: তাপস

জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন, বরিশালের পরিবেশ এখন ভয়াবহ। কোন সাধারণ মানুষের পক্ষে নদী দখল, খাল দখল, রাস্তা দখল করা সম্ভব না। বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের দখলবাজ বাহিনী অবৈধভাবে দখল করেছে। কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসে সীমাহীন নির্যাতন, মামলা ও হামলা।এভাবে নিরবে আর কত সহ্য করবেন এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। আগামী ১২ জুন লাঙ্গল মার্কায় ভোট দিয়ে দুঃশাসনের জবাব দিন।
সোমবার সকালে নগরীতে গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন। তাপস বলেন, আমি সম্পদ বাড়াবো না। আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন। এখন সারে তিন হাত মাটি আর কাফনের কাপড় নিয়ে মরতে চাই, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের সাথে থাকতে চাই। আপনারা আর প্রতারণার শিকার হবেন না। আমি আমার পরিকল্পনা লিখিতভাবে ইশতেহারে তুলে ধরেছি। আমার ওয়েবসাইটে আছে। আপনারা একবার যাচাই বাছাই করুন তারপর সিদ্ধান্ত নিন।
এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, রফিকুল ইসলাম গফুর, এম রহমান পারভেজ, আকতার রহমান সপ্রু,নজরুল ইসলাম হেমায়েত, অধ্যাপক গিয়াস, অধ্যাপক রফিকুল ইসলাম, ছাত্রনেতা বাহাদুর, জাহিদ।
এইচকেআর