ধূমপান ও তামাক সেবনে বছরে তিন লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করে

বাংলাদেশে ধূমপান ও তামাক সেবনের কারণে বছরে প্রায় ১২ লাখ মানুষ ৮টি প্রাণঘাতী অসংক্রামক রোগে আক্রান্ত হয়। এরমধ্যে প্রায় ৩ লাখ ৮২ হাজার মানুষ অকালে পঙ্গুত্বের শিকার হয়। পৃথিবীতে প্রতিবছর তামাকের কারণে প্রায় ৭০ লাখ মানুষ অকালে মারা যায়। এরমধ্যে পরোক্ষ ধূমপানের শিকার হয়ে বছরে প্রায় ৯ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটে।
ঝালকাঠিতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে প্রশিক্ষণে এ তথ্য জানানো হয়। রবিবার সকালে ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক ও পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার। জেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে। কর্মশালায় বক্তারা তামাক নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনসাধারণের সচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের ভ‚মিকার মাধ্যমে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যার যেখানে পতিত জমি আছে, সেটা চাষের আওতায় এনে উৎপাদন বাড়াতে হবে। সবাইকে ধূমপান ও তামাক নেওয়া থেকে দূরে থাকতে হবে।
এইচকেআর