ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • আন্তর্জাতিক মানের হবে বরিশালের স্টেডিয়াম: খোকন সেরনিয়াবাত 

    আন্তর্জাতিক মানের হবে বরিশালের স্টেডিয়াম: খোকন সেরনিয়াবাত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন বরিশালে অনেক কিছুই আছে যা অব্যবস্থাপনায় অবহেলিত হয়ে মূখ থুবড়ে পড়ে আছে। মেয়র নির্বাচিত হলে এই স্টেডিয়াম আন্তজার্তিক মানের করতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। 

    রোববার বিকেল ৪ টায় নগরীর শহিদ আঃ রব সেরনিয়াবাত স্টেডিয়াম কতৃপক্ষের আয়োজিত মাঠ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    খোকন সেরনিয়াবাত বলেন, জাতীয় পর্যায়ের খেলাগুলো যাতে এখানে অনুষ্ঠিত হয় তার জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে হলেও বরিশালবাসীকে সুস্থ সুন্দর পরিবেশ বেষ্টিত নগরী হিসেবে নতুন গড়ে তুলে উপহার দিতে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি বিনোদনের জন্যও পরিপাটি করে স্টেডিয়ামটি দৃষ্টিনন্দিত আকর্ষণীয় করে তোলা হবে। 


    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনেমেয়র প্রার্থীর সহধর্মিণী লুনা আব্দুল্লাহ।  পরে স্টেডিয়াম কতৃপক্ষ ও বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা মেয়র পদপ্রার্থী এবং তার সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের সমর্থনে খেলোয়াড়দের নিয়ে র‍্যালি বের করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ