ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • নির্বাচিত হলে বাকিটা জীবন এই বরিশালেই কাটিয়ে দিবো- খোকন সেরনিয়াবাত

    নির্বাচিত হলে বাকিটা জীবন এই বরিশালেই কাটিয়ে দিবো- খোকন সেরনিয়াবাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা যদি উন্নয়নের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুষ্ঠু-সুন্দর পরিবেশ এবং নতুন বরিশাল গড়তে চান তবে নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন।

    আমি কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে আমার জীবনের বাকি দিনগুলো নগরবাসীর সাথে থেকে এই নগরীর উন্নয়ন করে কাটিয়ে দিতে দিবো। আমার পিতা একজন সৎ মানুষ ছিলেন, আমিও তারই মত সৎ থেকেই আপনাদের জন্য কিছু করে যেতে চাই। আমি আশা করি আপনারা আমাকে আগামী ১২ জুন ভোটের মাধ্যমে নির্বাচিত করে সেই কাংক্সিক্ষত উন্নয়ন করার সুযোগ করে দিবেন।

    শনিবার নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে নওগাঁ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন ইন্দ্রকাঠী নওগাঁ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফারুক হোসেন।

    এসময় খোকন সেরনিয়াবাত আরও বলেন, ‘সিটি করপোরেশন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। অথচ এখানকার সেবার মান খুবই খারাপ। রয়েছে চরম অব্যবস্থাপনা। নাগরিকরা কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। এখানে মানুষ বাড়িঘর নির্মাণ করতে পারছেনা। নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। 

    তিনি আরো বলেন, ‘নির্বাচিত হতে পারলে এসব সমস্যার সমাধাণ করা হবে। বিদ্যুৎ, পানি যেমন ২৪ ঘণ্টা পাওয়া যায় আমি নির্বাচিত হলে এখানকার নাগরিকরা ২৪ ঘণ্টাই সেবা পাবে, ইনশাআল্লাহ।

    উঠোন বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফজালুল করীম, সাবেক সদস্য মশিউর রহমান খান, জাতীয় পার্টি (জেপি) মহানগর সাধারণ সম্পাদক জাকির হোসেন সুলতান, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আ. রশিদ হাওলাদার, কাউন্সিলর প্রার্থী মো. আ. রশিদ চৌধুরী প্রমুখ।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ