৫ বছরে বরিশালে কোনো উন্নয়ন হয়নি হয়েছে লুটপাট: তাপস

বরিশাল সিটি করপোরেনে নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন নির্বাচিত হলে বরিশালে ব্যবসা বাণিজ্যে সম্প্রসারণসহ সার্বিক উন্নয়ন করা হবে।
শুক্রবার নগরীর রুপাতলি জাগুয়া কলেজ এলাকায় উঠান বৈঠক তিনি এসব কথা বলেন।
তাপস বলেন, গত ৫ বছরে বরিশালে কোনো উন্নয়ন হয়নি শুধু হয়েছে লুটপাট। সাবেক মেয়র যে ছিলেন তিনি নগরীর কোনো উন্নয়ন করেনি তিনি করেছেন নিজের পকেটের উন্নয়ন।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে বরিশাল কে ব্যবসা বান্ধব নগরী হিসেবে গড়বো। বরিশালের কে একটি আধুনিক ও উৎপাদনমুখী নগরী বিনির্মাণে কাজ করবো। এছাড়া নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, জেলা ও মহানগর শাখার সদস্য সচিব এ্যাডভোকেট এম এ জলিল, যুগ্ম আহবায়ক কামরুল জামান চৌধুরী, কামাল তালুকদার, জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মহানগর কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন, কৃষক পার্টি নেতা মোসলেম ফরাজি।
এইচকেআর