ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বিসিসি নির্বাচন

    মেয়রপ্রার্থী রুপনসহ ১৯ প্রার্থীকে বিএনপির শোকজ

    মেয়রপ্রার্থী রুপনসহ ১৯ প্রার্থীকে বিএনপির শোকজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনসহ ১৯ জন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। কেন তাদের বিরুদ্ধে  সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিত আকারে জানাতে বলা হয়েছে নোটিশের মাধ্যমে।

    বৃহস্পতিবার (১ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কারণদর্শানোর নোটিশ পৌছে দেয়া হয় প্রার্থীদের কাছে।

    বরিশাল মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমার রিপন জানান, স্বতন্ত্র সেয়র প্রার্খী কামরুল আহসান রুপন, কাউন্সিলর প্রার্থী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, শাহ আমিনুল ইসলাম আমিন, হারুন অর রশিদ, আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হাওলাদার, মহানগর যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে।

    এছাড়া সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমীন সামাদ, আহ্বায়ক কমিটির সদস্য সেলিনা বেগম, রাশিদা পারভীন, জাহানারা বেগম, মহানগর বিএনপির সাবেক সহ-শিশু বিষয়ক সম্পাদক মো. ইউনুস মিয়া, সিদ্দিকুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউল হক মাসুম, একই ওয়ার্ড বিএনপির কর্মী মনিরুল ইসলাম, কাজী মোহাম্মদ শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জোবায়ের আবদুল্লাহ সাদী, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার ও ৩০ নম্বর ওয়ার্ডে খায়রুল মামুন শোকজের তালিকায় রয়েছে।

    এ প্রসঙ্গে মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ আমার হোয়াটসঅ্যাপে নোটিশ পাঠিয়েছেন।

    তিনি বলেন, মহানগর বিএনপি বলছে, আমি বিএনপির কেউ না। তাহলে আমাকে শোকজ করা হলো কিভাবে। তার পরেও যেহেতু আমাকে শোকজ করা হয়েছে আমি এর লিখিত জবাব দেব।

    মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আওয়ামী লীগ সরকারের অধীনে সকল নির্বাচন বর্জন করেছে বিএনপি। অথচ কতিপয় নেতাকর্মী বরিশাল সিটি নির্বাচনে অংশ নিয়ে সিদ্ধান্ত উপেক্ষা করেছেন। তাদেরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ