ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বিসিসি নির্বাচন: নৌকার প্রচারণায় সাড়া ফেলেছেন সাবেক যুবলীগ নেতা মিজানুর রহমান

    বিসিসি নির্বাচন: নৌকার প্রচারণায় সাড়া ফেলেছেন সাবেক যুবলীগ নেতা মিজানুর রহমান
    বর্ধিত ‍এলাকায় নৌকার পক্ষে মতবিনিময় করেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে নৌকার পক্ষে গণসংযোগে সাড়া ফেলেছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. মিজানুর রহমান।

    তিনি নির্বাচনের শুরু থেকেই কখনো প্রার্থীর সাথে, আবার খকনো নিজ দলীয় নেতা-কর্মীদের নিয়ে নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলছেন। লিফলেট বিতরণের পাশাপাশি নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করছেন তিনি। এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরছেন ভোটারদের কাছে।

    পাশাপাশি দিচ্ছেন নগর এবং নগরবাসীর উন্নয়নের প্রতিশ্রুতি। এজন্য উন্নয়নের স্বার্থে আসন্ন ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ‍আবুল খায়ের ‍আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের জন্য ভোট চান মিজানুর রহমান।

    এর অংশ হিসেবে বৃহস্পতিবার (০১ জুন) দিনভর বরিশাল নগরীর বর্ধিত ‍এলাকা ৩০ নম্বর ওয়ার্ডের কলাডেমা এলাকার ষোলনা বাজারে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও তার অনুসারী নেতাকর্মীরা।

    এসময় নৌকা প্রতীকের নির্বাচনী লিফলেট বিতরণ এবং এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন মিজান। তিনি সাধারণ মানুষকে নৌকায় ভোট দেয়ার নানা যৌক্তিকতা তুলে ধরেন।

    এসময় স্থানীয় সাধারণ ভোটাররা ১২ জুন অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী ‍আবুল খায়ের ‍আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করে নতুন বরিশাল বিনির্মাণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ