ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মেসির প্যারিস ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা পিএসজির

    মেসির প্যারিস ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা পিএসজির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুঞ্জন ছিল চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়বেন লিওনেল মেসি। তবে এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি ফরাসি ক্লাবটির। অবশেষে মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালতিয়ের।

    বৃহস্পতিবার এক বিবৃতিতে মেসির ক্লাব ছাড়ার খবর নিশ্চিত করে পিএসজি কোচ বলেন, 'ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লারমন্তের বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিতব্য ম্যাচটিই হতে যাচ্ছে মেসির শেষ ম্যাচ।

    শনিবার দিবাগত রাতে চলতি মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচ দিয়ে পিএসজির সঙ্গে সম্পর্কের ইতি টানবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। বাংলাদেশ সময় রাত ১টায় পার্ক ডে প্রিন্সেসে গড়াবে পিএসজিতে মেসির শেষ ম্যাচটি।

    পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৭৪ ম্যাচ খেলেছেন মেসি। ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন এই মহাতারকা ৩২ গোলের পাশাপাশি করেছেন ৩৫ অ্যাসিস্ট।

    এদিকে মেসিকে সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরাতে সবকিছু করছেন ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ। আবার সৌদি প্রো লিগের দল আল হিলালও মেসিকে টানতে বার্ষিক ৬০০ মিলিয়ন বেতনের বড় প্রস্তাব দিয়ে রেখেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ