পিছিয়ে পড়া বরিশালকে স্মার্ট সিটিতে রূপান্তর করা হবে: খোকন সেরনিয়াবাত

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন বাংলাদেশের নেতৃত্ব ভবিষ্যতে ছাত্রলীগই দেবে। প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন তা শতভাগ পালনের চেস্টা করবো। বৃহস্পতিবার (০১ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ছাত্রলীগের যৌথ সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
খোকন সেরনিয়াবাত বলেন নির্বাচনে বিজয়ী হলে পিছিয়ে পড়া বরিশালকে স্মার্ট বাংলাদেশের উল্লেখযোগ্য সিটিতে রূপান্তর করা হবে। বরিশাল হবে বসবাসের সর্বত্তম নগরী।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সভাপতিত্বে যৌথ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পী, সাধারণ সম্পাদক সজল কুন্ডু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ শামীম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তিলোত্তমা সিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ মাসুদ মধু, পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের নির্বাচনী প্রচারণায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনানসহ কেন্দ্রীয় কমিটির নেতাকর্মিরা নগরীতে আসেন।
এইচকেআর