ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • নির্বাচিত হলে ইমাম, মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর চেষ্টা করবো: খোকন সেরনিয়াবাত 

    নির্বাচিত হলে ইমাম, মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর চেষ্টা করবো: খোকন সেরনিয়াবাত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন যেসব দল ধর্মের কথা বলে তারা ইসলামের জন্য কি করেছে বরং আওয়ামী লীগ ইসলাম সম্প্রসারণের জন্য সর্বচ্চ কাজ করে যাচ্ছে। একটি পক্ষ ইসলামের সাথে আওয়ামী লীগকে বিভক্ত করতে চায়। আওয়ামী লীগের নামে নানা প্রবাকান্ডা ছড়াচ্ছে।

    অথচ আওয়ামী লীগই ইসলামের ধারক ও বাহক ইমাম-মুয়াজ্জিন, আলেম-ওলামাদের জন্য সর্বচ্চ কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ জেলায় ৫৬৪ মডেল মসজিদ নির্মাণ করেছেন। যেখানে ইসলামের চর্চা হবে। শুরু করেছেন মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম। মুসলমানদের মধ্যে অনেক অপশক্তি প্রবেশ করেছে। আলেমদের এই অপশক্তির ব্যাপারে সতর্ক থাকতে হবে। 

    বুধবার (৩১ মে) বেলা ১১ টার দিকে নগরীর বরিশাল বিএম স্কুল হল রুমে জেলা ও মহানগরের ইমাম, মুয়াজ্জিন এবং আলেম ওলামাদের সাথে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    খোকন সেরনিয়াবাত বলেন, নির্বাচিত হলে ইমাম, মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর চেষ্টা করবো। আমি সেবা করতে এসেছি। আসন্ন নির্বাচনে বিজয়ী করে সেই সেবা করার সুযোগ চান নৌকা মার্কার এই প্রার্থী। 

    সভায় উপস্থিত ছিলেন, নৌকার নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য কেবিএস আহমেদ কবির, এ্যাডভোকেট আনিচ উদ্দিন সহিদ, মহানগর যুবলীগের আহবায়ক মাহামুদুল হক খান মামুন, সমাজকর্মী কাজী এনায়েত হোসেন শিপলু, পোর্ট রোড জামে মসজিদের খতিব সাইদুর রহমান কাশেমী, মাওলানা নজরুল ইসলাম, ডিসি ঘাট জামে মসজিদের ইমাম  সাইদুর রহমান, বরফ কল জামে মসজিদের খতিব জামাল উদ্দিন ফারুকী, কালুশাহ সড়ক জামে মসজিদের খতিব ও ইমাম সমিতির সহ-সভাপতি মনিরুজ্জামান নুরানী ও বিএম স্কুলের প্রধান শিক্ষক মোমিন হাওলাদার। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ