ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশাল সিটি নির্বাচন

    চায়ের দোকান থেকে ভোটের রাজনীতিতে ওবায়েদ

    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনসেবা করতে জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা কার না থাকে। তবে বর্তমান সময়ে জনপ্রতিনিধি হওয়া মানেই টাকার ছড়াছড়ি। আর সেই অর্থের কাছে হেরে যায় গরিবের জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন। তবে টাকা ছাড়াও যে ইচ্ছে পুরণে এগিয়ে যাওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ চায়ের দোকানি ওবায়েদ। যিনি পেশায় একজন ক্ষুদ্র চা বিক্রেতা হলেও নাম লিখিয়েছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায়।

    বরিশাল সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওবায়েদ চৌধুরী অপু। তার নির্বাচনী প্রতীক ‘রেডিও’। সামর্থ না থাকলেও প্রতিদিন পরিচিত এবং বন্ধু-বান্ধব নিয়ে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার-প্রচারণা। এমনকি সুষ্ঠু ভোটে জয়ের বিষয়েও আশাবাদী ওবায়েদ।

    ১৭ নম্বর ওয়ার্ডের আগরপুর রোডের বাসিন্দা ওবায়েদ চৌধুরী। তার বাবা মৃত শাহ্ আলম চৌধুরী। ৫ ভাই-বোনের মধ্যে তিনি মেঝো। নগরীর আগরপুর রোডে বরিশাল প্রেসক্লাব সংলগ্নে রয়েছে তার একটি চায়ের দোকান। দলীয়ভাবে তিনি ওয়ার্ড যুবলীগের একজন নেতা।

    আলাপকালে ওবায়েদ চৌধুরী অপু বলেন, ‘মানুষের সেবা করার ইচ্ছা থেকেই কাউন্সিলর প্রার্থী হয়েছি। জনগণের সেবা করতে টাকা নয়, মন থাকা প্রয়োজন। যেটা আমার আছে। নির্বাচনে ব্যায় করার জন্য টাকা না থাকলেও জনগণের প্রতি আমার শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা রয়েছে। আর এটাই আমার বড় শক্তি। এখন জনগণ যদি সুযোগ দেয় তবে আমার জনসেবার ইচ্ছা পূরণ হবে।

    জানা গেছে, এর আগেও ১৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে একবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ওবায়েদ চৌধুরী অপু। ওইসময় শারীরিক অসুস্থতার কারণে প্রচারণায় থাকতে পারেননি তিনি। তবে এবার শুরু থেকেই প্রচার-প্রচারণায় সাড়া ফেলেন ওবায়েদ। তাই ইচ্ছা শক্তিকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
     


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ