বরিশালবাসী আবারও নৌকার বিজয় দেখতে চায়- খোকন সেরনিয়াবাত

বরিশাল নগরীতে সরকারের চলমান উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।
সোমবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোড এলাকায় ব্যবসায়ী এবং পথচারীদের সাথে গণসংযোগকালে এ আহ্বান জানান তিনি।
এসময় এ প্রার্থী নানা ধরনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বরিশালের আপামর জনতা উন্নয়নের জন্য আবারও নৌকাকে বিজয়ী দেখতে চায়। আমি নির্বাচিত হলে মানুষের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করবো।
খোকন সেরনিয়াবাত আরো বলেন, আসন্ন ১২ জুন বরিশাল সিটি নির্বাচনে বিজয়ী হলে- বরিশাল শহরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেন। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদারমুক্ত নগরী বিনির্মাণের কথা বলেন নৌকা প্রতীকের প্রার্থী।
এর আগে সকালে নগরীর ঈশ্বরবসু রোড এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত। সেখান থেকে তিনি সদর রোডের কাকলীর মোড় হয়ে অশ্বিনী কুমার হল এলাকা পর্যন্ত গণসংযোগ করেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলাম মাসউদ বাবলু, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম তোতা, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তিলোত্তমা শিকদার, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাবুল প্রমুখ
আরজেএন