ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • গাজীপুরে ব্যবহৃত ইভিএমে ভোট হবে বরিশালে নির্বাচন

    গাজীপুরে ব্যবহৃত ইভিএমে ভোট হবে বরিশালে নির্বাচন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহৃত এক হাজার ৫০০ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বরিশাল এসে পৌঁছেছে। সোমবার (২৯ মে) বিকেলে ইভিএম মেশিনগুলো বরিশালে শিল্পকলা একাডেমিতে রাখা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার মনিরুল ইসলাম জানান, গাজীপুরে যে ইভিএম দিয়ে ভোট গ্রহণ করা হয়েছে, বরিশালেও একই মেশিনে ভোট নেয়া হবে। 

    এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে প্রায় দেড়শতাধিক ব্যক্তিকে  ইভিএমের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচন শতভাগ সুষ্ঠু বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

    এ নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৬ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
    মেয়র প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস ও ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ইভিএমের পরিবর্তে ব্যালটে ভোটের দাবি জানিয়েছিলেন।

    তবে সম্প্রতি বরিশালে প্রার্থী নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, ইভিএম বাতিল করা সম্ভব নয়। কারণ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সন্নিকটে।

    প্রসঙ্গত, আগামী ১২ই জুন বরিশাল সিটি কপোরেশন নির্বাচনে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের মোট ভোটার সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ২৯


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ