নির্বাচিত হলে নগরবাসিদের আর প্রতারণার শিকার হতে হবে না: খোকন সেরনিয়াবাত

আসন্ন বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন বরিশালের প্রায় সকল ওয়ার্ডেই সিটি কর্পোরেশন এর অব্যবস্থাপনা সহ নাগরিকদের সাথে প্রতারণা করায় এখানকার এই দুরবস্থা। ধর্মকে পুঁজি করে অনেকে নাগরিকদের সাথে প্রতারণা করছে এসব আমাদের শান্তির ধর্ম ইসলাম কখনোই শিক্ষা দেয়নি।
নগরীর ১ নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ার মরক খোলার পুল এলাকায় রাত ৮ টায় উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন আমার জীবনের আর চাওয়া পাওয়ার কিছুই নেই আমি আমার মামা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমার পিতা শহিদ আঃ রব সেরনিয়াবাতের আদর্শ ধারণ করে জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত বরিশালবাসীর সেবা করে যেতে চাই। বরিশালের সকলকে নিয়েই আমরা গড়বো নতুন প্রজন্মের সমৃদ্ধির বরিশাল গড়বো।
১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসির উদ্দীনের সভাপতিত্বে ও বরিশাল জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু'র সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য প্রদান রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার, নির্বাচনী প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করীম, বাংলাদেশ বার কাউন্সিল হাউস কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট আনিছ উদ্দিন আহমেদ শহীদ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান খান, জাতীয় পার্টি জেপি সভাপতি জাকির হোসেন সুলতান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ান, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তিলোত্তমা সিকদার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ইটালি শহিদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএমকলেজ বাকসুর সাবেক ভিপি মঈন তুষার ও সাবেক জিএস নাহিদ সেরনিয়াবাত, বিসিসি'র ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আমির বিশ্বাস সহ স্থানীয় নেতৃবৃন্দরা।
এইচকেআর