ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশালে আন্তর্জাতিক শান্তি রক্ষা দিবস ‍উদযাপন

    বরিশালে আন্তর্জাতিক শান্তি রক্ষা দিবস ‍উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেছেন জাতিসংঘ মিশনে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করে দেশের সুনাম অর্জন করেছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। 
     
    সোমবার সকালে আন্তর্জাতিক শান্তি রক্ষা দিবস উপলক্ষ্যে নগরীর পুলিশ লাইনসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 
        
    তিনি বলেন, জাতিসংঘ আমাদের নানাভাবে সহযোগিতা করে থাকে। এজন্য তাদের ডাকে সাড়া দিয়ে অমরা জীবন বাজি রেখে কাজ করি। দেশের বাইরে শান্তিরক্ষার এই কাজ করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানান তিনি।


    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায়  উপস্থিত ছিলেন, ১০ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞা, বরিশাল রাডার ইউনিটের অধিনায়ক ক্যাপ্টেন খন্দকার মনোয়ারুল হক, র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো.ওয়াহিদুল ইসলাম ও ইউনিসেফ বরিশাল ডিভিশনের চিফফিল্ড অফিসার আনোয়ার হোসেন।

    এর আগে জেলা এবং নগর পুলিশের উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ