ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ‌‌‍‌‌‍‍'নির্বাচিত হলে সব মানুষদের প্রত্যাশা পুরণে সর্বাত্তক চেষ্টা করা হবে'

    ‌‌‍‌‌‍‍'নির্বাচিত হলে সব মানুষদের প্রত্যাশা পুরণে সর্বাত্তক চেষ্টা করা হবে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন নির্বাচিত হতে পারলে আমি দৃঢ়তার সাথে বলতে চাই এখানকার মানুষ অর্থাৎ ধনী-গরীব সবাই মুল্যায়িত হবে। যা এতোদিন হয়নি। মহৎ কাজ সবাই করতে পারেনা। আমি যেখানেই কাজ করেছি সুনামের সাথে করেছি। 

    সোমবার (২৯ মে) সকাল ১১ টার দিকে নগরীর ঈশ্বরবসু রোড ও সদর রোডের কাকলী মোড় থেকে অশ্বিনী কুমার টাউন হল পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

    তিনি বলেন বলেন, আপামর মানুষ নৌকাকে সমর্থন জানাচ্ছেন। তারা উন্নয়নের জন্য আবারও নৌকাকে বিজয়ী দেখতে চান। নির্বাচিত হলে এই সব মানুষদের প্রত্যাশা পুরণে সর্বাত্তক চেষ্টা করবেন। তাই নগরীর উন্নয়ন ধারাকে ফিরিয়ে আনার জন্য আগামী ১২ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান তিনি। 

    এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম তোতা, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তিলোত্তমা শিকদার ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ