ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • মসজিদে মসজিদে ফ্যান পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ

    মসজিদে মসজিদে ফ্যান পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি-২ আসনের মাননীয় সাংসদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব অমির হোসেন আমু এমপির সৌজন্যে নলছিটি উপজেলার অর্ধশতাধিক মসজিদের মুসল্লিদের সুবিধার্থে সিলিং ফ্যান পৌঁছে দেওয়া হয়েছে। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে প্রশংসা কুড়িয়েছে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

    ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মো. শফিকুল ইসলাম শফিকের তত্ত্বাবধায়নে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাসান আলম সুমন ও মো. মশিউর রহমান খানের ব্যবস্থাপনায় এ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে অংশ নেয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন নয়ন, দুলাল হোসেন তালুকদার, রাকিব আকন, সোহাগ হাওলাদার ও রুবেল শিকদার।

    নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাসান আলম সুমন বলেন, আমার নেতা আমির হোসেন আমু এমপি মহোদয়ের নির্দেশে উপজেলার বিভিন্ন মসজিদে আমু এমপি মহোদয়ের সৌজন্যকৃত বৈদ্যুতিক সিলিং ফ্যান পৌছে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

    উপজেলার অর্ধ শতাধিক মসজিদে এক বা একাধিক বৈদ্যুতিক সিলিং ফ্যান পৌছে দেয়া হয়েছে। এ কার্যক্রম এখনও অব্যহত রয়েছে। তিনি আরও জানায়, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শফিক ভাইয়ের পরামর্শে এ কার্যক্রম সুন্দর হয়েছে। ব্যবস্থাপনার শতভাগ কৃতিত্ব তার।

    নলছিটি শিকদারপাড়া কাজী বাড়ি জামে মসজিদ, খাজুরিয়া জামে মসজিদ, গৌরীপাশা মল্লিকবাড়ি জামে মসজিদ, দক্ষিণ পূর্ব সূর্যপাশা তালুকদার বাড়ি জামে মসজিদ, মেরহার শামসীয়া দরবার শরীফ, সারদল হাওলাদার বাড়ি জামে মসজিদ, দক্ষিণ পাওতা চেয়ারম্যান বাড়ি মসজিদ, নান্দিকাঠি সিড গোডাউন জামে মসজিদ সহ অন্যান্য সকল মসজিদের মুসল্লিরা এমন উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে আমু এমপি মহোদয়ের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করেন।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ