ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশালের ব্যবসায়ীরা নানা প্রতিকুলতার শিকার হচ্ছেন- খোকন সেরনিয়াবাত

    বরিশালের ব্যবসায়ীরা নানা প্রতিকুলতার শিকার হচ্ছেন- খোকন সেরনিয়াবাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেয়র নির্বাচিত হলে বরিশালকে ব্যবসা বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

    তিনি বলেছেন, ‘বরিশালের ব্যবসায়ীরা নানা প্রতিকুলতার শিকার হচ্ছেন। বিশেষ করে বিসিক শিল্প নগরীর কোন প্রতিষ্ঠানকে সিটি করপোরেশন বর্তমান মেয়র ট্রেড লাইসেন্স নবায়ন দিচ্ছে না। নারী ব্যবসায়ীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মেয়রের দেখা পাননা। বলতে পারে না তাদের সমস্যার কথা। যা একটি সভ্য দেশে কাম্য নয়। আমি নির্বাচিত হলে এই সমস্যগুলো আর থাকবে না।

    রোববার বেলা ১২টায় নগরীর বান্দরোডের একটি হোটেলে বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ মতবিনিময় সভায় মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত আরও বলেন, ‘বরিশালে এখনো ব্যবসার পরিবেশ তৈরী হয়নি। বরিশালে শিল্প এলাকা আছে কিন্তু শিল্প কারখানা নেই। অথচ সরকার ব্যবসার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। যার প্রমাণ দেশে এখন চারটি পোর্ট রয়েছে।

    তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে বরিশালকে একটি ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে। ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশালে নিয়ে আসবো। সেই গ্যাস ব্যবহার করে বরিশালে বৃহৎ শিল্পঞ্চল তৈরী করবো। সুপ্রতিষ্ঠিত গতিশীল ব্যবসায়ী এলাকা হিসেবে বরিশাল প্রতিষ্ঠিত হবে। বরিশালের মানুষের কর্মস্থান সৃষ্টি হবে। ঐতিহ্যবাহী কীর্তনখোলার তীর হবে সমৃদ্ধ এক বাণিজ্যিক নগরী।

    সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, মশিউর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, চট্টগ্রাম পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, বরিশাল উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি বিলকিস আহমেদ লিলি, পরিচালক নাজমুন নাহার রিনা, সবরিন ফেরদৌসি ও রোকসানা আইভি, বরিশাল মেট্রোপলিটন চেম্বারের পরিচালক রেজিন উল কবির, নোমান মল্লিক, মীর্জা মোজাম্মেল হোসেন, আলাউদ্দিন আলো প্রমুখ।

    এর আগে বরিশাল সিটি নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থন জানিয়ে নগরীর কালিবাড়ি রোডে সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক হালিমুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. আব্দুল আজিজ হাওলাদার।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ