ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে- মুফতী ফয়জুল করীম 

    সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে- মুফতী ফয়জুল করীম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের বিসিসি মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, নির্বাচন কমিশনের বিগত প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর কারণে আমরা ফলাফল হাতে পাওয়ার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই। 

    কে আ'লীগ, কে বিএনপি কিংবা কে জাতীয় পার্টি সেটা আমাদের দেখার বিষয় নয়। বরং বরিশালের সকল ভোটারই আমার দাওয়াতের আওতাভুক্ত। আমি সবার কাছেই হাতপাখার দাওয়াত নিয়ে হাজির হবো এবং নগরবাসীকে ভোটের দিন কেন্দ্রে উপস্থিত হয়ে হাতপাখায় ভোট দেয়ার অনুরোধ করবো। গতকাল শনিবার দুপুরে নগরীর বাংলাবাজার এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

    তিনি বলেন, পূর্ব অভিজ্ঞতার কারণে নির্বাচন কমিশনের ওপর সুষ্ঠু ভোট নিয়ে আমাদের শঙ্কা থেকেই যাচ্ছে। সুতরাং যাতে ভোটে কারচুপির সুযোগ না পায় সেক্ষেত্রে নগরবাসীকে সজাগ থাকতে হবে। পরে বিকেলে তিনি নগরীর ৯নং ওয়ার্ড নগর ভবন এলাকা, রসুলপুর কেন্দ্রীয় মসজিদ, ১০নং ওয়ার্ড কেডিসি, শিল্পকলা একাডেমী এবং ২৭নং ওয়ার্ড সোনা মিয়ার পোল এলাকায় গণসংযোগ করেন।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ