ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • নির্বাচিত হলে সৃষ্টি করা হবে নতুন কর্মসংস্থান: খোকন সেরনিয়াবাত

    নির্বাচিত হলে সৃষ্টি করা হবে নতুন কর্মসংস্থান: খোকন সেরনিয়াবাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন একটু বৃষ্টি হলে কোথাও কোথাও বুক সমান পানি জমে যায়। এখনও অনেক স্থানে সরকারী ব্যবস্থাপনায় বিদ্যুৎ পৌছেনি। বরিশালবাসীকে যো অবহেলা করা হয়েছে তা দুঃখজনক। সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে অতিরিক্ত মাত্রার ট্যাক্স বসিয়ে দিয়ে। নির্বাচিত হতে পারলে হোল্ডিং ট্যাক্স মানুষের সহনীয় পর্যায়ে করা হবে।

    শনিবার বিকেল সাড়ে ৪ টায় নগরের চৌমাথা এলাকায় ২২ও ২৩ নং ওয়ার্ডে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    খোকন সেরনিয়াবাত বলেন, নির্বাচিত হতে পারলে আমি দৃঢ়তার সাথে বলতে চাই এখানকার মানুষ অর্থাৎ ধনী-গরীব সবাই মুল্যায়িত হবে। যা এতোদিন হয়নি। মহৎ কাজ সবাই করতে পারেনা। ১২ জুনের পর সিটি কর্পোরেশন সবার জন্য উন্মুক্ত হবে। আমি যেখানেই কাজ করেছি সুনামের সাথে করেছি। আমার ব্যবসাস্থল মংলা বন্দর তার বড় প্রমান। 

    তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সারাদেশে উন্নয়নের যে কর্মযজ্ঞ শুরু করেছেন তা থেকে বরিশাবাসী বঞ্চিত রয়েছে। শুধু  তাই নয় এখানে মাদকের রয়েছে ভয়াবহ অবস্থা। নির্বাচিত হতে পারলে নগরী হবে মাদকমুক্ত। সৃষ্টি করা হবে নতুন কর্মসংস্থান। পরিবেশ তৈরী করা হবে শিল্প কারখানা স্থাপনের। আমাদের পূর্বপুরুষ যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের আদর্শ অনুসরণ করেই চলবে বরিশাল সিটি কর্পোরেশন।
     
    আওয়ামী লীগ নেতা হালিম খানের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কেবিএস আহম্মেদ কবির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী পান্না, বাংলাদেশ বার কাউন্সিলের হাউস কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট আনিছ উদ্দিন আহমেদ শহীদ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু,  মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান খান, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজ বাকসুর সাবেক ভিপি মঈন তুষার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিচ উদ্দিন দুলাল, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার সহ আওয়ামী লীগের দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা । 

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ