ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • নির্বাচিত হলে সৃষ্টি করা হবে নতুন কর্মসংস্থান: খোকন সেরনিয়াবাত

    নির্বাচিত হলে সৃষ্টি করা হবে নতুন কর্মসংস্থান: খোকন সেরনিয়াবাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন গত ১০ বছরে বরিশাল নগরীকে অনেক পিছিয়ে নেয়া হয়েছে। একটু বৃষ্টি হলে কোথাও কোথাও বুক সমান পানি জমে যায়। এখনও অনেক স্থানে সরকারী ব্যবস্থাপনায় বিদ্যুৎ পৌছেনি। বরিশালবাসীকে যো অবহেলা করা হয়েছে তা দুঃখজনক। সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে অতিরিক্ত মাত্রার ট্যাক্স বসিয়ে দিয়ে। নির্বাচিত হতে পারলে হোল্ডিং ট্যাক্স মানুষের সহনীয় পর্যায়ে করা হবে। 

    শুক্রবার (২৬ মে) রাত ৮ টায় নগরীর ১৪ নং ওয়ার্ডে নৌকা মার্কার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।  

    খোকন সেরনিয়াবাত বলেন, নির্বাচিত হতে পারলে আমি দৃঢ়তার সাথে বলতে চাই এখানকার মানুষ অর্থাৎ ধনী-গরীব সবাই মুল্যায়িত হবে। যা এতোদিন হয়নি। মহৎ কাজ সবাই করতে পারেনা। ১২ জুনের পর সিটি কর্পোরেশন সবার জন্য উন্মুক্ত হবে। আমি যেখানেই কাজ করেছি সুনামের সাথে করেছি। আমার ব্যবসাস্থল মংলা বন্দর তার বড় প্রমান। 

    তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সারাদেশে উন্নয়নের যে কর্মযজ্ঞ শুরু করেছেন তা থেকে বরিশাবাসী বঞ্চিত রয়েছে। শুধু  তাই নয় এখানে মাদকের রয়েছে ভয়াবহ অবস্থা। নির্বাচিত হতে পারলে নগরী হবে মাদকমুক্ত। সৃষ্টি করা হবে নতুন কর্মসংস্থান। পরিবেশ তৈরী করা হবে শিল্প কারখানা স্থাপনের। আমাদের পূর্বপুরুষ যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের আদর্শ অনুসরণ করেই চলবে বরিশাল সিটি কর্পোরেশন।

    ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজবাহুল ইসলাম দিপুর সভাপতিত্বে উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জেবুন্নেসা আফরোজ, নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কেবিএস আহম্মেদ কবির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী পান্না, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন ও জেপির মহানগর সাধারণ সম্পাদ জাকির হোসেন সুলতান প্রমুখ। 

    এছাড়া উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদ উদ্দিন সবুজ, সাবেক কাউন্সিলর শহিদুল আলম নসির, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন শাহিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকিল আলম পলাশ,  সাবেক কাউন্সিলর কামরুন নাহার রোজীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। 


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ