আমতলীতে হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

বরগুনার আমতলীতে একাধিক মামলার পলাতক আসামি আব্বাস মুন্সী (৪৫)কে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে আমতলী সদর ইউনিয়নের পুজাখলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর ইউনিয়নের পুজাখলা গ্রামের হাসন মুন্সীর ছেলে আব্বাস মুন্সী (৪৫) হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন।
আমতলী থানার এসআই দাউদুল আলম জানান, আব্বাস মুন্সীর বিরুদ্ধে আমতলী থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি এতদিন পলাতক ছিলেন। গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাদ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে স্থানীয় মাসুদ মুন্সীর ভাগিনা ফরিদকে পূর্ব বিরোধের জের ধরে হত্যা করে আব্বাস মুন্সী ও তার বাহিনীর সদস্যরা। এঘটনায় আমতলী থানায় মামলা হয়।
আরজেএন