ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ভোটের ফলাফলে লাঙলের জয় হবে- তাপস

    ভোটের ফলাফলে লাঙলের জয় হবে- তাপস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ভোটাররা এবার সুযোগ পেলে ভোটের ফলাফলে লাঙলের জয়জয়কার হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। প্রতীক বরাদ্দের পর শুক্রবার (২৬ মে) বিকেলে নগরীর মতাসা এলাকা আনুষ্ঠানিক প্রচারণাকালে লাঙল প্রতীকের এই মেয়র প্রার্থী এ কথা বলেন।

    তাপস আরও বলেন, বরিশালের সম্মানিত নাগরিক ও সাংবাদিক ভাইবোনদের নিয়ে এগিয়ে যেতে চাই। আমার কালো টাকার পাহাড় নেই। তবে আছে বুকভরা সাহস ও ভালোবাসা। মস্তানীর রাজনীতি আমি করিনা। আমি মানুষের রাজনীতি করি। আগামী ১২ জুন আপনারা আমার সাথে থাকুন। আমি আপনাদের কর্মচারী ও সেবক হিসেবে কাজ করতে চাই।

    তাপস আরো বলেন, গাজীপুর সিটি কপোরেশন নির্বাচনে জনগণ নৌকাকে ডুবিয়ে দিয়েছে। বিগত ১৫ বছর বরিশালের ভোটাররা ভোট দিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। 

    মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, অ্যাডভোকেট এমএ জলিল, রফিকুল ইসলাম গফুর, অধ্যাপক গিয়াস উদ্দিন, এসএম ইনামুল হাসান শামীম, জাহিদুল ইসলাম মামুন, হাফিজা আক্তার রিমি, তানিয়া আক্তার, মোসাম্মত লামিয়া, মোহাম্মদ ইউনুস এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ