ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশালকে নতুন ভাবে গড়তে চাই- খোকন সেরনিয়াবাত

    বরিশালকে নতুন ভাবে গড়তে চাই- খোকন সেরনিয়াবাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, ‘বরিশাল নগরীর ভাঙা রাস্তা, জলাবদ্ধতা ও মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। আমি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান হবে। পাশাপাশি সিটি করপোরেশনের নাগরিক পরিসেবা বাড়ানো হবে।

    বরিশাল নগরবাসীর সেবা করার যে সুযোগ প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, তা বাস্তবায়ন করতে নগরবাসীকে পাশে চাই। আমি সবাইকে সাথে নিয়ে বরিশালকে নতুনভাবে গড়তে চাই। আর নতুন বরিশালের অংশীদার হবে সকল নগরবাসী। 

    নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খোকন সেরনিয়াবাত এসব কথা বলেন।
    সভায় সভাপতিত্ব করেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল। সভার শুরুতে প্রধান অতিথি মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওয়ার্ড আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

    বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বরিশাল মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আফজালুল করীম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সদস্য বলরাম পোদ্দার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, বাংলাদেশ বার কাউন্সিলের হাউস কমিটির চেয়ারম্যান আনিছ উদ্দিন আহমেদ শহীদ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি লষ্কর নুরুল হক।

    বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শহিদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্র কর্মপরিষদের সাবেক সহ-সভাপতি মঈন তুষারসহ স্থানীয় নেতৃবৃন্দ এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। 

    এর আগে শুক্রবার (২৬ মে) দুপুরে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে জনসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। এসময় তিনি বলেন, ‘রূপাতলী হাউজিং এলাকার সড়কের করুণ দশা প্রমাণ করে বরিশালে গত ১০ বছরে কোন উন্নয়ন হয়নি। নির্বাচিত হতে পারলে বরিশালকে নতুন ভাবে গড়বো। নগরীর উন্নয়ন করার সুযোগ করে দিতে নৌকা মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আগামী ১২ জুনের নির্বাচনে সবাই সম্মিলিতভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহবান জানান তিনি।
    এর আগে খোকন সেরনিয়াবাত নগরীর সাগরদী মাদ্রাসা সংলগ্ন এলাকায় নৌকা মার্কার ২৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনি কার্যালয় উদ্বোধন করেন।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ