ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বিসিসি নির্বাচনে অংশ নিয়ে বহিস্কার হচ্ছেন বিএনপির ১৯ নেতা

    বিসিসি নির্বাচনে অংশ নিয়ে বহিস্কার হচ্ছেন বিএনপির ১৯ নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সাবেক ও বর্তমান ১৯ নেতা। শুক্রবার নির্বাচনী প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায়ও নেমেছেন তারা।নির্বাচনে অংশ নেয়া এসব নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বিএনপির হাই কমান্ড। তাদেরকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কারের সিদ্ধান্ত আসছে অচিরেই। এরই মধ্যে প্রার্থীদের তালিকা তৈরী করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ।

    তিনি বলেন, ‘কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিএনপির দলীয় নেতাকর্মী থেকে শুরু করে একজন সমর্থকও বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি এই নির্বাচনে ভোটকেন্দ্রে যেতেও দলীয়ভাবে নিষেধাজ্ঞা আছে। যারা নিষেধাজ্ঞা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করেছে, কেন্দ্র থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ মে) বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো। ওইদিন পর্যন্ত মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে বিএনপির নেতা চারজন। এঁরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদুল হাসান মামুন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মাইনুল হক, ২২ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সিনিয়র সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ।

    এদিকে, চার বিএনপি নেতার মনোনয়নপত্র প্রত্যাহারের পরেও এখনো ১৯ জন সাবেক ও বর্তমান নেতা কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাঁরা শুক্রবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের নির্বাচনী প্রতীক গ্রহণ করেছেন।

    মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুল ইসলাম রিপন জানিয়েছেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় সাবেক এবং বর্তমান ১৯ জন নেতার নাম পাওয়া গেছে।

    এঁরা হলেন- ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির সমর্থক সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ৬ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, ৮ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সদস্য সেলিম হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডে যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ও মহানগর যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির লিংকু।

    ১৫ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদী, জেলা তাঁতী দলের সাবেক সভাপতি কাজী মো. শাহীন ওরফে মোহন এবং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম।

    এছাড়া ১৯ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ আমিনুল ইসলাম আমিন, ২২ নম্বর ওয়ার্ডে মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন সামাদ শিল্পী। যিনি ওই ওয়ার্ডে নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করা মহানগর বিএনপির সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিমের স্ত্রী।

    ২৪ নম্বর ওয়ার্ডে রয়েছেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফিরোজ আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ এবং ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

    এছাড়া সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সদস্য জাহানারা বেগম, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সদস্য সেলিনা বেগম, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সদস্য রাশিদা পারভীন এবং ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক নেত্রী মজিদা বোরহান।

    জাহিদুর রহমান রিপন বলেন, ‘নির্বাচনে অংশ নেয়া সাবেক এবং বর্তমান নেতাদের নামের তালিকা করে মহানগর বিএনপির সদস্য সচিবের কাছে দেয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

    মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, ‘এই নির্বাচনে অংশগ্রহণ তো দূরের কথা ভোট দিতে কেন্দ্রে যাওয়া, প্রচারণা এমনকি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কোন প্রার্থীকে সহযোগিতা করারও সুযোগ নেই। সেখানে অনেক নেতাই নির্বাচন করছে। এ বিষয়ে কেন্দ্রীয় দপ্তর কাজ করছে। আমাদের কাছে সহযোগিতা চাইলে সেটা আমরা করবো।

    তিনি বলেন, ‘অন্য সিটি এবং স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির যারা অংশগ্রহণ করেছে তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে। বরিশাল সিটি নির্বাচনেও একই সিদ্ধান্ত হবে। এখানে শুধু দলীয় পদে থাকা নেতারাই যে বহিস্কার হবে তা নয়; যাদের পদ নেই তারা দলের প্রাথমিক সদস্য পদও হারাবেন।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ