ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ডুবন্ত নৌকায় কেউ উঠবে না: তাপস

    ডুবন্ত নৌকায় কেউ উঠবে না: তাপস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন ডুবন্ত নৌকায় কেউ উঠবে না। গতকাল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা দেখেছেন কিভাবে জনগণ নৌকাকে ডুবিয়ে দিয়েছে। গতকাল মির্জাগঞ্জ ও নাজিরপুরের উপ নির্বাচনেও নৌকা ডুবে গেছে। জনগণ ভোট দিতে পারলে কোন ভুল সিদ্ধান্ত নেবেনা। বিগত ১৫ বছর বরিশালের ভোটারা ভোট দিতে পারিনি। এবার সুযোগ পেলে ভোটের বাক্স লাঙ্গলে ভোরে যাবে।

    শুক্রবার বরিশাল রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ শেষে  এসব কথা বলেন।

    তিনি বলেন, আমার কালোটাকার পাহাড় নেই, আছে বুকভরা সাহস ও ভালোবাসা। গুন্ডা আর মস্তানীর রাজনীতি আমি করিনা।মানুষের রাজনীতি আমি করি, মানুষের পাশে থাকতে চায়। আগমী ১২জুন আপনারা আমার সাথে থাকুন। আমি আপনাদের কর্মচারী ও সেবক হিসেবে কাজ করতে চায়।

    এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, এডভোকেট এম এ জলিল, রফিকুল ইসলাম গফুর, অধ্যাপক গিয়াস উদ্দিন, এস এম ইনামুল হাসান শামীম, জাহিদুল ইসলাম মামুন, হাফিজা আক্তার রিমি, তানিয়া আক্তার, লামিয়া, ইউনুস।

    মতাসার আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী "ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস"।। ভোট প্রার্থনা করেন লাঙ্গল প্রতীকে।।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ