ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • সাকিবের অনুপস্থিতিতে পেসেই আস্থা বাংলাদেশের

    সাকিবের অনুপস্থিতিতে পেসেই আস্থা বাংলাদেশের
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংল্যান্ডের মাটিতে সদ্যঃসমাপ্ত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তাই ঘরের মাঠে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে পাওয়া যাবে না। সাকিবের জায়গায় দলকে নেতৃত্ব দেওয়ার কথা লিটন দাসের। কিন্তু অলরাউন্ডার সাকিবের ঘাটতি পূরণ হবে কিভাবে?

    দুর্দান্ত স্পিন আক্রমণ নিয়েই বাংলাদেশে আসবে আফগান দল। বিপরীতে সাকিব না থাকায় স্পিনে শক্তি হারাবে বাংলাদেশ। এই পরিস্থিতিতে পেসারদের ওপর আস্থা রাখছেন হাবিবুল বাশার, ‘যদি আমাদের দলটা দেখেন, দুই বিভাগেই ভালো। সাকিবের বোলিং তো বাংলাদেশ অবশ্যই মিস করবে।'

    'তবে সাকিব ছাড়া তাইজুল-মিরাজ আছে, তারাও টেস্টে যথেষ্ট ভালো বল করে। আমাদের ফাস্ট বোলিং ইউনিট অনেক সমৃদ্ধ। আমাদের যেমন দরকার, দল অনুযায়ী ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। সেটা নিয়ে অনেক আগেই চিন্তাভাবনা হয়ে গেছে।'-আরও যোগ করেন তিনি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ