ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশাল সিটি নির্বাচন: প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা

    বরিশাল সিটি নির্বাচন: প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীর সমর্থকরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

    শুক্রবার (২৬ মে) সকাল ১০টার দিকে মেয়র প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

    প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (হাতপাখা), জাকের পার্টি মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্রপ্রার্থী কামরুল আহসান রূপণ (টেবিল ঘড়ি), আলী হোসেন (হরিণ) ও আসাদুজ্জামান (হাতি)।

    এর আগে বৃহস্পতিবার (২৫ মে) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন ২১ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। নির্বাচনে মেয়র পদে সাতজন, সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৪২ জন ও কাউন্সিলর পদে ১১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। ১২ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

    বরিশাল সিটি করপোরেশনের ভোটার সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬ ভোট কেন্দ্র ৮৯৩টি ভোট কক্ষ থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ