সিটিতে আতঙ্ক বিরাজ করছে: তাপস

জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী। জাতীয় কবি অন্যায়,অত্যাচার,অনিয়মের বিরুদ্ধে লড়াই করেছেন, কারাবরণ করেছেন কিন্তু আপোষ করেননি। তিনি ছিলেন বিদ্রোহ কবি। তাঁর বিদ্রোহ সমাজে ছড়িয়ে দিতে হবে। বর্তমান সমাজের দূর্নীতি ও সন্ত্রাস নির্মূল করতে নজরুলের চেতনা ধারণ করতে হবে।
বৃহস্পতিবার সকালে নগরের হাসপাতাল রোড ও নতুন বাজার এলাকার সর্বস্তরের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সংবাদকর্মীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা দেখেছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারে ভোটারদের নানারকম ভোগান্তির কথা।অনেক কেন্দ্রে শত শত মানুষ দাঁড়িয়ে রয়েছে কিন্তু ভোট দিতে পারছেনা। ইভিএম নাকি নষ্ট। সেখানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, ইসি কার্যালয়ে মনিটরিং করা হয়েছে, বরিশালে সেই পরিবেশ ও ব্যাবস্হা নাই। আর সেকারণেই বার বার ব্যালটে নির্বাচন চেয়েছি কিন্তু আমাদের কথা কেউ শুনছেন না। বর্তমানে সিটিতে যে আতঙ্ক বিরাজ করছে আমরা মার্কা পেলে ঘরে ঘরে যেতে পারবো কিনা সন্দেহ রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, আকতার রহমান সপ্রু, কামরুজ্জামান চৌধুরী কামাল, নাজমুল হোসেন লিওন, সোহরাব হোসেন, আবদুল মান্নান, বাবু ননী গোপাল, আসলাম, মিঠু হাওলাদার, বেল্লাল হোসেন, জাতীয় ছাত্র সমাজ বরিশাল মহানগর আহবায়ক হাওলাদার জাহিদ, সদস্য সচিব মিরাজ খান সহ স্থানীয় জাতীয় পার্টি নেতৃবৃন্দ।
এইচকেআর