ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন ঝালকাঠি সরকারি কলেজের প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী 

    শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন ঝালকাঠি সরকারি কলেজের প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ঝালকাঠি সরকারি কলেজ শ্রেষ্ঠ কলেজ ও ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার ঝালকাঠি জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।

    বিজ্ঞপ্তিতে দেখা যায়, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) ক্যাটাগরিতে ঝালকাঠি সরকারি কলেজ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী,শ্রেষ্ঠ বিএনসিসি  ক্যাডেট কলেজের শিক্ষার্থী রুদ্র সাধক ও শ্রেষ্ঠ বি.এন.সি.সি গ্রুপ ঝালকাঠি সরকারি কলেজ নির্বাচিত হয়েছেন। 

    শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে ঝালকাঠি সরকারি  কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, এ অর্জন আমার একার নয়। এ অর্জন ঝালকাঠি সরকারি কলেজের সবার।

    জেলা পর্যায়ে চারটি ক্যাটাগরিতে আমাদের কলেজ শ্রেষ্ঠ  নির্বাচিত হওয়ায় ঝালকাঠি-২ আসনের সংসদ আমির হোসেন আমু, কলেজের উপাধ্যক্ষ শিক্ষক পরিষদের সম্পাদক ও শিক্ষক কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্ট সকলকে নিরন্তর অভিনন্দন জানাই। আমি সব সময়ই চেয়েছি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কাজ করতে। 

    ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম। তবে এমন অর্জন আমাকে আরো অনুপ্রেরণা দিবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঝালকাঠি সরকারি কলেজ আরো অনেকদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ