ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ভোটে কারচুপি হলে সরকার পতন আন্দোলন শুরু হবে: তাপস

    ভোটে কারচুপি হলে সরকার পতন আন্দোলন শুরু হবে: তাপস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন, সাবেক সফল মেয়র শওকত হোসেন হিরনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বরিশাল উন্নয়নের জন্য কাজ করছেন। হিরন ভাই ও বন্ধু হিসাবে তাঁর পাশে আমি ছিলাম। তিনি আমাদেরকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। ২০১৮ সালে ভোট ডাকাতি করে প্রধানমন্ত্রীর ভাইপো মেয়র হয়ে আমাদের জীবন থেকে পাঁচ কেড়ে নিয়েছে। এখন খালাতো ভাই কে পাঁচ বছরের জন্য লুটপাটের টিকিট দিয়ে পাটিয়েছে। এই নির্বাচনে কোন কারচুপি করে বরিশালের মাটি থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।

    বুধবার সন্ধ্যা ৭ টায় বরিশাল সদর রোড কীর্তনখোলা মিলনায়তনে বিভিন্ন শ্রেনী-পেশার সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভ‍ায় প্রধান অতিথির বক্তব্য তিনি ‍এসব কথা বলেন। 

    তিনি বলেন, বরিশালবাসী তাদের সন্তানকে ভোট দেবে।খুলনা ও চরমোনায়ে বরিশালের রায় যাবেনা।পাশের উপজেলায় একজন বিশেষ  প্রার্থীর পক্ষে ভোট ডাকাতির ষড়যন্তের চলছে।কোন ষড়যন্ত্র সফল হতে দেব।আমি বরিশালের মেয়র হতে চায়না আমি আপনাদের কর্মচারী হতে চায়।আমি বরিশালকে উৎপাদনমুখী মেগাশহরে পরিনত করবো।তিনি সকল পেশাজীবীদের সহযোগিতা কামনা করেন।

    জাতীয় পার্টির মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী, শিক্ষক নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের  সভাপতিত্বে সভায়  উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সভাপতি কে এম সামছুদ্দোহা, মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল বাসার আকন, আইনজীবী আলাউদ্দিন হাওলাদার, বাংলাদেশ শিক্ষক সমিতির ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাকশিস নেতা অধ্যাপক মাসুম বিল্লাহ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ সভাপতি আকতার রহমান সপ্রু প্রমুখ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ