ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ১০ বছরে এখানে উল্ল্যেখযোগ্য কোন উন্নয়ন হয়নি: খোকন সেরনিয়াবাত

     ১০ বছরে এখানে উল্ল্যেখযোগ্য কোন উন্নয়ন হয়নি: খোকন সেরনিয়াবাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত  বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন একটি মহৎ কাজ করার জন্য। সবাই মহৎ কাজ করতে পারেনা। 

    সারাদেশে জননেত্রী শেখ হাসিনা যে কর্মযজ্ঞ শুরু করেছেন আমরা বরিশাল নগরবাসী তা থেকে অনেক পিছিয়ে আছি। বিগত ১০ বছরে এখানে উল্ল্যেখযোগ্য কোন উন্নয়ন হয়নি। এখানকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। বিশেষ করে বর্ধিত ওয়ার্ড। সেখানকার জনগনের জীবযাপন এতোটাই দূর্বীসহ যা ভাবাই যায়না। এই জায়গা থেকে উত্তরন ঘটাতে হবে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরের ১৬ নং ওয়ার্ডে নৌকা মার্কার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    তিনি বলেন, সিটি কর্পোরেশন একটি রাস্ট্রীয় প্রতিষ্ঠান। সেখান থেকে কেউ সেবা পাচ্ছেনা। আমাকে নির্বাচীত করলে সেই সেবা ফিরিয়ে আনবো। ফিরিয়ে দেয়া হবে নাগরিকদের যথাযথ সম্মান। অনিয়ম ও সেচ্ছাচারিতা দুর করে একটি গতিশীল কর্পোরেশনে তৈরী করবো বরিশাল সিটিকে। কর্পোরেশন হবে সকলের জন্য উন্মুক্ত। নগরবাসীকে নিয়ে আমরা একটি নতুন বরিশাল গড়বো।

    স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ১৫ আগষ্ট গুলিবিদ্ধ খন্দকার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করীম, এ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির, কেন্দ্রীয় অওয়ামী লীগ নেতা মশিউর রহমান খান, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহিন শিকদার, কেন্দ্রীয় যুবলীগ সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জীব রয় পিংকু, সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিরাজ, ওয়ার্ড যুবলীগের আহবায়ক আ.স.ম রাফি জুয়েল, সাধারণ সম্পাদক সাইফুল করিম ফেরদৌসসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ