ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশালে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

    বরিশালে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছেন বিএনপি ঘরানার দুই কাউন্সিলর প্রার্থী। যার মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটির প্রথম সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারের শ্যালক সাবেক কাউন্সিলর সৈয়দ সাইদুল হক মামুনও রয়েছে। বুধবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন দুই কাউন্সিলর প্রার্থী। ২৫ মে বিসিসি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 

    মনোনয়ন প্রত্যাহার করেছেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সৈয়দ সাইদুল হক মামুন এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ আকবর। 

    মনোনয়ন পত্র প্রত্যাহারের পর সৈয়দ সাইদুল হাসান মামুন গণমাধ্যম কর্মীদের বলেন, আমি ও আমার পরিবার বিএনপিতে আছি এবং থাকবো। দলের সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহারের কথা বলেন তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ