ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • প্রধানমন্ত্রী বরিশালের উন্নয়ন দেখতে চান: খোকন সেরনিয়াবাত

    প্রধানমন্ত্রী বরিশালের উন্নয়ন দেখতে চান: খোকন সেরনিয়াবাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন , আমার বাবা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ছিলেন কৃষক কুলের নয়নের মনি।

    আমি তারই আদর্শ ধারণ করি। আর তাই প্রধানমন্ত্রী একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আমাকে বরিশাল পাঠিয়েছেন। তিনি বরিশালের উন্নয়ন দেখতে চান। তিনি আমাকে এখানকার মানুষের জন্য কাজ করতে বলেছেন। আপনারা আমাকে আগামী ১২ জুন ভোটের মাধ্যমে নির্বাচীত করে সেই কাংখিত উন্নয়ন করার সুযোগ করে দিবেন। 

    গত সোমবার রাত ৮ টায় নৌকা মার্কার নির্বাচনী প্রধান কার্যালয়ে কৃষকলীগ বরিশাল জেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    তিনি বলেন, বরিশাল নগরীর অবস্থা খুবই খারাপ। এখানে ১০ বছরে কোন উন্নয়ন হয়নি। সিটি কর্পোরেশন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। অথচ এখানকার সেবার মান খুবই খারাপ। রয়েছে চরম অব্যবস্থাপনা। এখানে মানুষ বাড়িঘর নির্মান করতে পারছেনা। নানাভাবে হয়রানি করা হচ্ছে। তিনি আরো বলেন, নির্বাচীত হতে পারলে এসব সমস্যার সমাধান করা হবে। আমরা সবাই মিলেই গড়বো নতুন বরিশাল।

    জেলা কৃষকলীগের সভাপতি এ্যাডভোকেট সাইফুল আলম গিয়াসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি খান আলতাফ হোসেন ভুলু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, এ্যাডভোকেট আনিচ উদ্দিন শহিদ, কৃষকলীগের জেলা সহ সভাপতি মজিবর রহমান খান, যুগ্ম সম্পাদক আনসার উদ্দিন, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর  হুমায়ন কবির, কেন্দ্রীয় যুবলীগ নেতা অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার, কৃষকলীগ জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাশিদুল হাসান মিরাজ ও সহ প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে কৃষকলীগের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে খোকন সেরনিয়াবাতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ