ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • সাইবার জগতে কেউ কারো নিরাপত্তা দিতে পারে না: বিটিআরসি চেয়ারম্যান

    সাইবার জগতে কেউ কারো নিরাপত্তা দিতে পারে না: বিটিআরসি চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেছেন, সকল আইএসপি প্রতিষ্ঠান কর্তৃক তার আইএসপি গ্রাহকদের ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা দেওয়ার মতো সক্ষমতা থাকতে হবে। প্যারেন্টাল কন্ট্রোল সেবাটি হতে হবে সম্পূর্ণ বিনামূল্যে এবং গ্রাহকরা এই সেবার সুফল ভোগ করতে পারেন।

    মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে টেলিযোগাযোগ সেবা ও সাইবার নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ইন্টারনেটকে শিশুদের জন্য নিরাপদ করার লক্ষ্যে অভিভাবকদের সচেতন হতে হবে। সেজন্য বিটিআরসি এবং সিসিমপুর যৌথভাবে প্যারেন্টাল ম্যানুয়াল প্রকাশ করেছে। যা গত ১৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার শিশু চত্বরে মঞ্চে অভিভাবকদের জন্য উদ্বোধন করা হয়।
     
    বিটিআরসি চেয়ারম্যান বলেন, আমাদের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ শেষ হয়েছে। এখন স্মার্ট বাংলাশে নির্মাণের পালা। সেজন্য ইন্টোরনেট ব্যবহার করতে হবে। সাইবার জগতে ভালো কিছু রয়েছে। তবে এর অসুবিধাও রয়েছে অনেকাংশে। কাজের স্বার্থে ভালোটুকু নিতে হবে। সাইবার জগতে কেউ কারো নিরাপত্তা দিতে পারে না।

    সেজন্য অপিরিচিত কেউ সোস্যাল মিডিয়ায় যুক্ত হতে না পরে সেজন্য খেয়াল রাখতে হবে। বাংলাদেশের ইন্টারনেটের দাম বিশ্বের অন্যদেশের তুলনায় অনেক কম। সেজন্য বাংলাদেশে পাঁচ কোটি সোস্যাল মিডিয়ার গ্রাহক রয়েছে। প্রতি মিনিটে ১২টি এ্যাকাউন্ট খোলা হয়। এ প্রজন্ম গুজব অপপ্রচার ও বিভিন্ন ধরনের কন্টেন্ট না দেখে জন্য অভিভাবকদের ভূমিকা অগ্রগণ্য। 

    জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। এছাড়াও স্থানীয় সরকারের উপরিচালক গৌতম বাড়ৈ, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসানসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির কর্মকর্তা, ক্যাবেল অপারেটররা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ