ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশাল রিটার্নিং কর্মকর্তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না:  তাপস 

    বরিশাল রিটার্নিং কর্মকর্তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না:  তাপস 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন বরিশালে  রিটার্নিং কর্মকর্তা একচোখা নীতি অনুসরণ করছেন। তিনি আমাদের কোন কথা শুনতে চান না। আমাদের অভিযোগ আমলে নেন না।

    তিনি একজন প্রার্থীর বিশেষ আত্মীয়। তার কোন ভুল তার চোখে পড়েনা। আমরা বার বার বলছি তিনি শুনছেন না। বরিশালে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে রিটার্নিং কর্মকর্তাকে অপসারণ করতে হবে। গতকাল সোমবার নগরের ১২ নং ওয়ার্ডের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। 

    তিনি বলেন, দেশে বহু যোগ্য কর্মকর্তা রয়েছেন। তাদের কাউকে দায়িত্ব দিন।প্রশ্নবিদ্ধ নির্বাচন না করে সুন্দর পরিবেশ সৃষ্টি করুন। বরিশালের ভোটারা ইভিএম চেনেনা জানেনা। তাদের ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

    প্রতিদিন নগরীতে বহিরাগতের আনাগোনা বেড়েছে, তাদের আচার-আচরণও স্বাভাবিক নয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, রফিকুল ইসলাম গফুর, অধ্যাপক গিয়াস উদ্দিন, ফোরকান আহমদসহ দলীয় নেতাকর্মী।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ