ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশালে টিসিবির পণ্যে মিলছে না চিনি

    বরিশালে টিসিবির পণ্যে মিলছে না চিনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে টিসিবির পণ্যে মিলছে না চিনি। এতে উপকারভোগীরা চিনি না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ফলে বাধ্য হয়ে তারা বেশি দাম দিয়ে চিনি কিনে নিজেদের প্রয়োজন মেটাচ্ছেন।

    সোমবার (২২ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে টিসিবির ডিলার পয়েন্ট ঘুরে দেখা যায় এ দৃশ্য। ডিলাররা বলেছেন, কর্তৃপক্ষ এবার চিনি দেয়নি। তাই চিনি ছাড়া তেল ও ডাল বিক্রি করছি।

    টিসিবির বরিশাল অফিসের তথ্য মতে, নগরীর ৩০ ওয়ার্ডে উপকারভোগীর সংখ্যা ৯০ হাজার। এসব উপকারভোগী পরিবারগুলো ২২০ টাকা মূল্যে দুই লিটার তেল, ১৪০ টাকা মূল্যে দুই কেজি মসুর ডাল ও ৬০ টাকা মূল্যে এক কেজি চিনি পেতেন। তবে এবার টিসিবি কর্তৃপক্ষ চিনি না দেওয়ায় শুধু তেল ও ডাল পাচ্ছেন।

    শাহ আলম খান নামের টিসিবির এক কার্ডধারী জানান, টিসিবিতে ৬০ টাকা কেজি দরে চিনি দেওয়া হত। কিন্তু এখন চিনি দেওয়া হচ্ছে না। যারা টিসিবির পণ্য দেন তাদের জিজ্ঞেস করেছি কেন চিনি দেওয়া হচ্ছে না। তারাও সঠিক কোনো তথ্য দিতে পারছেন না।

    মামুন নামের আরেক কার্ডধারী বলেন, আগে কম মূল্যে টিসিবির চিনি পেতাম। এ মাসে চিনি দিচ্ছে না। এখন বাধ্য হয়ে অধিক মূল্যে চিনি কিনতে হবে।

    টিসিবির ডিলার এস কে সিনহা এন্টারপ্রাইজের মালিক রাজিব হোসেন বলেন, টিসিবি থেকে চিঠি দিছে মাল ছাড়িয়ে আনার জন্য। গিয়ে দেখি এবার চিনি নেই। তাই উপকারভোগীদের চিনি দিতে পারছি না।


    এ বিষয়ে টিসিবি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মণ্ডল জানান, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। আমাদের কিছু করার নেই। মন্ত্রণালয় থেকে যখন চিনি দিবে তখন উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ