ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশালে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা 

    বরিশালে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বরিশালে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর ভূমি অফিস প্রাঙ্গণে বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করে।  

    পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন এবং জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।  জেলা প্রশাসক  মো. জাহাঙ্গীর হোসেনের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

    এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)  মো.  আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন প্রমুখ।

    সভায় জানানো হয়, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের শুরু থেকে এ পর্য ন্ত বরিশাল বিভাগে ২৫২টি ভূমি অফিসের মাধ্যমে ২২ লাখ ৮৬ হাজার ৩১৩টি হোল্ডিং এর মাধ্যমে তিন কোটি ৩২ লাখ ৪৮৬ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে।

    স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়-এই থিম নিয়ে ভূমিসেবা সপ্তাহে যে সকল সেবা দেওয়া হবে তা হলো: অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত কার্যক্রম ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এল.এ কেইসের ক্ষতিপূরণের চেক বিতরণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা, অনলাইনের মৌজা ম্যাপ ডাকবিভাগের মাধ্যমে সরবরাহকরণের বিষয়ে তথ্য প্রদান, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি/ আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ এবং সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ