বরিশাল রিটার্নিং কর্মকর্তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না: তাপস

জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন বরিশালে রিটার্নিং কর্মকর্তা একচোখা নীতি অনুসরণ করছেন। তিনি আমাদের কোন কথা শুনতে চান না। আমাদের অভিযোগ আমলে নেন না। তিনি একজন প্রার্থীর বিশেষ আত্মীয়। তার কোন ভুল তার চোখে পড়েনা। আমরা বার বার বলছি তিনি শুনছেন না। বরিশালে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে রিটার্নিং কর্মকর্তাকে অপসারণ করতে হবে।
সোমবার ১২ নং ওয়ার্ডের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন দেশে বহু যোগ্য কর্মকর্তা রয়েছেন। তাদের কাউকে দায়িত্ব দিন।প্রশ্নবিদ্ধ নির্বাচন না করে সুন্দর পরিবেশ সৃষ্টি করুন।বরিশালের ভোটারা ইভিএম চেনেনা জানেনা। তাদের ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। প্রতিদিন নগরীতে বহিরাগতের আনাগোনা বেড়েছে, তাদের আচার-আচরণও স্বাভাবিক নয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, রফিকুল ইসলাম গফুর, অধ্যাপক গিয়াস উদ্দিন, ফোরকান আহমদসহ দলীয় নেতাকর্মী।
এইচকেআর