নৌকাকে বিজয়ী করে বরিশালের উন্নয়ন নিশ্চিত করতে হবে: খোকন সেরনিয়াবাত

আসন্ন বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, সিটি কর্পোরেশন একটি রাষ্ট্রীয় সেবা মূলক প্রতিষ্ঠান। কিন্তু সেরকম ভাবে নাগরিক সুযোগ সুবিধা পায়নি বরিশাল নগরবাসী। বরিশাল সিটির পরিসেবা তো দূরের কথা সিটির অবকাঠামোগত নূন্যতম কোন উন্নয়ন হয়নি। অথচ পাশ্ববর্তী পটুয়াখালী জেলাও অবকাঠামো ও সেবার দিক থেকে অনেক এগিয়ে রয়েছে। আর এখানে অবকাঠামোতো দুরের কথা, সাধারণ সেবাটাই নাই। তাই আমরা এটার পরিবর্তন এনে নতুন বরিশাল গড়বো।
রোববার (২১ মে) রাত ৮ টায় নগরীর নৌকা মার্কার মেয়র প্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয়ে জনতা ব্যাংক লিমিটেডের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের বরিশাল বিভাগীয় কমিটির নেতৃবৃন্দর সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন আগামী নতুন প্রজন্মের জন্য নতুন বরিশাল গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহৎ উদ্দেশ্য নিয়ে বরিশালের মানুষের ও এ নগরের উন্নয়নের স্বার্থে আমাকে এখানে পাঠিয়েছেন। আসন্ন সিটি নির্বাচন হচ্ছে একটি চ্যালেঞ্জিং নির্বাচন। তাই সকলকে আগামী ১২ জুন কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে এই অচালবস্থার পরিবর্তন ঘটানোর আহবান জানান আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। নৌকাকে বিজয়ী করে বরিশালের উন্নয়ন নিশ্চিত করতে হবে।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের বিভাগীয় সভাপতি আঃ কাইউমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নৌকা মার্কার নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য এ্যাডভোকেটকে বি এস আহম্মেদ কবির, এ্যাডভোকেট আনিচ উদ্দিন শহিদ, এ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার ও ব্যাংকার্স পরিষদের বিভাগীয় সাধারণ সম্পাদক মাইনুল ইসলামসহ অন্যন্য নেতৃবৃন্দ। এর আগে নৌকার প্রার্থীকে ব্যাংকার্স নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।
পরে রাত ৯ টায় একই স্থানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের কলেজ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দদের সাথে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের কলেজ শিক্ষক পরিষদের বরিশাল জেলা কমিটির সভাপতি রাশিদুল হাসান মিরাজের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক কায়সার হোসেন, সহ সভাপতি শাহানুর নান্নু ও আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শাহানাজ পারভিন মিতা প্রমুখ।
এইচকেআর